পরপর পাঁচবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেক্সান্ডার লুকাশেঙ্কা
আলেক্সান্ডার লুকাশেঙ্কা

বিপুল ভোটে জয়ী হয়ে বেলারুশের প্রেসিডেন্ট হলেন আলেক্সান্ডার লুকাশেঙ্কা। এ নিয়ে পরপর পাঁচবার তিনি দেশটির নেতৃত্বের আসনে বসলেন। গত রোববার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে, ৮৩ দশমিক ৪৯ ভাগ ভোট পেয়েছেন লুকাশেঙ্কা। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাতিয়ানা করোকেভিচ পেয়েছেন মাত্র ৪ দশমিক ৪২ ভাগ ভোট। অবশ্য লুকাশেঙ্কার বিরুদ্ধে তাঁর দেশের বিরোধী দলের নেতাদের কারারুদ্ধ করে রাখাসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব। এসব কারণে যুক্তরাষ্ট্র তাঁকে বেলারুশের ‘সর্বশেষ একনায়ক’ বলেও অভিহিত করেছিল। অভিযোগের কারণে বেলারুশের ওপর পশ্চিমা বিশ্বের বিভিন্ন নিষেধাজ্ঞাও আছে।
এএফপি