পরলোকে অভিনেত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ‘মিস সুইডেন’ অ্যানিটা একবার্গ (৮৩) মৃত্যুবরণ করেছেন। গত বড়দিনের পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেত্রী গতকাল রোববার সকালে মারা যান। গত শতাব্দীর ষাটের দশকে লা দোলসে ভিটা চলচ্চিত্রে অভিনয় করে ঝড় তোলা অ্যানিটাকে বলা হতো ‘যৌনতার দেবী’। ২০ বছর বয়সে মিস সুইডেনের খেতাব পান তিনি। এরপর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান। ইংরেজি ভালো বলতে না পারায় সেখানে বিজয়ী হতে না পারলেও তিনি অল্প সময়ের মধ্যেই ইউনিভার্সাল পিকচারের ব্যানারে চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। কোমর ভেঙে যাওয়ার কারণে বেশ কয়েক বছর থেকে হুইল চেয়ারেই চলাফেরা করতেন তিনি। বিবিসি