পরিকল্পনা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ‘সাউথ স্ট্রিম’ গ্যাস পাইপলাইন স্থাপনের পরিকল্পনা বাতিল করে দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্ক সফরে গিয়ে সোমবার এ কথা বলেছেন। প্রকল্পটির বিরোধী ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রমের অর্থায়নে কৃষ্ণসাগরের তলা দিয়ে দক্ষিণ ও মধ্য ইউরোপ অভিমুখে ৯৩০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি বসানোর কথা ছিল। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের প্রতিযোগিতাবিষয়ক বিধিবিধান ভঙ্গের আশঙ্কায় এর বিরোধিতা করলে গত জুনে কাজ স্থগিত করা হয়। রাশিয়ার অভিযোগ, নিছক রাজনৈতিক কারণে এর বিরোধিতা করছে ইইউ।
বিবিসি