প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিবাসীর চাপ এড়াতে ডেনমার্ক থেকে আসা ভ্রমণকারীদের পরিচয় যাচাই শুরু করেছে সুইডেন। এখন থেকে ডেনমার্ক থেকে আসা সব যাত্রীকেই নথিপত্র দেখিয়ে ওরেসান্ড সেতু পার হতে হবে। সেতুটি সুইডেনের মালমে ও লান্ড শহরের সঙ্গে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনকে সংযুক্ত করেছে। প্রতিদিন প্রায় ২০ হাজার লোক এই সেতু দিয়ে আসা-যাওয়া করে। নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন বা বাসে করে সেতুটি পার হওয়ার আগে সবার পরিচয় যাচাই করা হবে। কোপেনহেগেনের প্রধান রেলস্টেশন থেকে সরাসরি সুইডেনগামী ট্রেনও আর থাকছে না। এখন থেকে সুইডেনগামী যাত্রীদের কোপেনহেগেন বিমানবন্দরে এসে রেলগাড়ি পরিবর্তন করতে হবে। যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাঁদের সুইডেনগামী ট্রেনে যেতে দেওয়া হবে।
বিবিসি