প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির গুরুত্বপূর্ণ আঞ্চলিক নির্বাচনে সোশ্যাল ডেমোক্র্যাটদের হটিয়ে জয় নিশ্চিত করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের কনজারভেটিভরা। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ায় গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে ম্যার্কেলের ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন প্রধান প্রতিদ্বন্দ্বী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে হারায়। ওই নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, ম্যার্কেলের দল ৩৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছে। জাতীয় নির্বাচনের মাত্র চার মাস আগে অনুষ্ঠিত এই ভোটকে ম্যার্কেলের জন্য নির্বাচনী পরীক্ষা বলা হচ্ছিল, যা তিনি উতরে গেলেন। এই জয় চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া আঙ্গেলা ম্যার্কেলের জন্য একটা বড় প্রণোদনা।