পর্তুগালের 'গণতন্ত্রের জনক' আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট মারিও সোয়ারেস (৯২) গত শনিবার শেষনিশ্বাস ত্যাগ করেছেন। সোয়ারেস দেশটির আধুনিক যুগের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত।
মারিও সোয়ারেসের রাজনৈতিক অভিজ্ঞতা কয়েক দশকের। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পর্তুগালের দ্রুত অন্তর্ভুক্তিতে তিনি নেতৃত্ব দিয়েছেন। ১৯৮৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন। অলিভেইরা সালাজারের স্বৈরশাসনের সময় তিনি ১২ বার কারাগারে যান এবং একপর্যায়ে নির্বাসনে যেতে বাধ্য হন।