মন্ত্রণালয়ে বসে পর্নো ছবি, বরখাস্ত নারী!
নিজ দপ্তরে বসে এবং লিফটে পর্নো ছবি তুলে অনলাইনে দেওয়ায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এক নারী। তিনি বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তাঁর পর্নো ছবি ভাইরাল হওয়ার পর থেকে লোকজন তাঁকে এড়িয়ে চলায় তিনি নিজেকে ‘কুষ্ঠ রোগীর’ মতো মনে করছেন।
ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, বেলজিয়ামের ব্রাসেলসে মন্ত্রণালয়ের কার্যালয় ও লিফটে এক নারী নগ্ন ছবি তোলেন। ছবিগুলো অনলাইনে দেওয়ার পরই তা ছড়িয়ে পড়ে। পর্নো ছবি তোলায় ওই নারী কর্মীকে বরখাস্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ওই মন্ত্রণালয়ে ছয় বছর ধরে কাজ করছেন। তবে ওই নারী বলেছেন, ছবিগুলো ছিল তাঁর একান্ত ব্যক্তিগত। এর সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই।
নারী ও পুরুষের ‘যৌনসেবা’ দেওয়া নিয়ে ফ্রান্স টিভির এক প্রতিবেদনে দেখানো হয়। সেখানে ওই নারীকেও দেখে শনাক্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন জ্যামবন ওই নারীর বরখাস্ত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারী এসব ছবি টুইটারে দিয়ে তিনি মন্ত্রণালয়ের মর্যাদাহানি করেছেন।
ওই নারী বলেছেন, ‘চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর থেকে লোকজন আমার সঙ্গে যে আচরণ করছেন, তাতে নিজেকে ‘কুষ্ঠ রোগী’ বলে মনে হচ্ছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে তদন্ত শুরু করলেও তদন্তের ফলাফল প্রকাশ করেনি।