প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কটল্যান্ড আগামী বছর যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পক্ষে ভোট দিলেও নিজেদের মুদ্রা হিসেবে পাউন্ডকেই দেখতে চান অধিকাংশ স্কটিশ। বার্ষিক জনমত জরিপের অংশ হিসেবে স্কটসেন সোশ্যাল রিসার্চ পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। জরিপে দেখা যায়, ৬৮ শতাংশ মানুষ সম্ভাব্য স্বাধীন স্কটল্যান্ডের মুদ্রা হিসেবে পাউন্ড স্টার্লিংকে বহাল রাখার পক্ষে। মাত্র ১৪ শতাংশ চান নতুন মুদ্রা। আর স্বাধীনতার পক্ষে সমর্থন ২০১৩ সালের তুলনায় সামান্যই বেড়েছে। বরং স্বাধীন স্কটিশ সরকারের অধীনে নিজেদের অবস্থা আরও খারাপ হবে বলে মনে করেন আগের চেয়ে বেশি স্কটিশ। এখন এ কথা বিশ্বাস করেন ৩৯ শতাংশ মানুষ। অবস্থা খারাপ ছিল গত বছর, তা মনে করতেন ২৯ শতাংশ স্কটিশ।
বিবিসি