পানামা পেপারসে জড়িয়ে পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে স্পেনের ভারপ্রাপ্ত শিল্পমন্ত্রী হোসে মানুয়েল সোরিয়া পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন গতকাল শুক্রবার।
পত্রিকার খবর অনুযায়ী, মানুয়েল সোরিয়া ইউকে লাইনস নামের একটি অফশোর কোম্পানির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রথমে এ অভিযোগ অস্বীকার করেন সোরিয়া। গতকাল পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমার ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে যে ব্যাখ্যা দিয়েছি, তা নিয়ে ভুল-বোঝাবুঝি হচ্ছে। এটি সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আমি পদত্যাগ করেছি।’