প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি আত্মপ্রতিকৃতি চলতি সপ্তাহে লন্ডনের একটি প্রদর্শনীতে স্থান পাচ্ছে। ১৯০১ সালের ওই প্রতিকৃতি এতদিন অপ্রকাশিত ছিল। প্রতিকৃতিটি আঁকা হয়েছে মোমবাতি ব্যবহার করে। এতে ৩০ বছর বয়সী পাবলো সরাসরি দর্শকদের দিকে তাকিয়ে রয়েছেন। একই প্রদর্শনীতে ফ্রান্সিস বেকনের ১৯৬৯ সালের একটি আত্মপ্রতিকৃতির পাশাপাশি আরও কয়েকজন বিখ্যাত শিল্পীর শিল্পকর্মও থাকছে। মধ্য লন্ডনের অর্ডোভাস গ্যালারিতে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে। বিবিসি