পারিবারিক জীবন নিয়ে পোপের নতুন নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস পারিবারিক জীবন সম্পর্কে নতুন দিকনির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়, আধুনিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য চার্চের আরও বেশি নমনীয় হওয়া উচিত। তবে সমকামীদের বিয়ে ও পরিবার গঠনের দাবি বিবেচনা করার কোনো ভিত্তি নেই।
‘অন লাভ ইন দ্য ফ্যামিলি’ শিরোনামের ওই নির্দেশনাবলি গতকাল শুক্রবার প্রকাশিত হয়। বিশ্বের ১৩০ কোটি রোমান ক্যাথলিক এটির অপেক্ষায় ছিলেন। এতে ক্যাথলিক মতবাদে কোনো পরিবর্তন আনার নির্দেশনা নেই। তবে প্রতিটি দেশের যাজকদের নিজ নিজ সংস্কৃতির সঙ্গে মিল রেখে ওই মতবাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
পারিবারিক জীবন, বিয়ে, জন্মনিয়ন্ত্রণ এবং সন্তান লালনের বিষয়ে পোপের দৃষ্টিভঙ্গি ওই নির্দেশনাবলির অন্তর্ভুক্ত হয়েছে। এতে বিভিন্ন দেশে চার্চের বিভক্তির জন্য দায়ী বিষয়গুলো নিয়ে আলোচনা ও বিতর্ক হয়। বিতর্কিত এসব বিষয়ের মধ্যে রয়েছে বিবাহবিচ্ছেদ, পুনর্বিবাহ, জন্মনিয়ন্ত্রণ, সমকামিতা ইত্যাদি।
বিবাহবহির্ভূত সহবাস প্রসঙ্গে পোপের নির্দেশনায় বলা হয়, এ ধরনের সম্পর্ককে ‘ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে’ স্বাগত জানাতে হবে।