পালক ও ডাইনোসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলুপ্ত প্রাগৈতিহাসিক প্রাণী ডাইনোসরের সব প্রজাতির শরীরেই পালক ছিল বা পালক গজানোর অনুকূল অবস্থা ছিল। নতুন এক গবেষণায় এ ইঙ্গিত মিলেছে। রাশিয়ার সাইবেরিয়ায় পাওয়া ১৫ কোটি বছরের পুরোনো এক ফসিল বলছে, আগে যতটা মনে করা হতো ডাইনোসরের দেহে পালকের অস্তিত্ব ছিল, তার চেয়ে অনেক বেশি ব্যাপক। গবেষক দলটির প্রধান বলেছেন, এ আবিষ্কার ডাইনোসর সম্পর্কে প্রচলিত ধারণা সম্পূর্ণ পাল্টে দিয়েছে। যে ডাইনোসরের ফসিলের ভিত্তিতে তিনি এ কথা বলেছেন, সেটি ছিল এক মিটার দীর্ঘ। এর ছিল ছোট ঠোঁট, লম্বাটে পেছনের পা ও ছোট ছোট ‘হাত’ আর পাঁচটি করে শক্তপোক্ত আঙুল। বিবিসি