পাল্টাপাল্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার কয়েকজন কূটনীতিককে গতকাল সোমবার বহিষ্কার করেছে পোল্যান্ড। এর জবাবে পোল্যান্ডের কয়েকজন কূটনীতিক রাশিয়া ছেড়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে। পোল্যান্ড কেন রুশ কূটনীতিকদের বহিষ্কার করল, সে বিষয়ে মস্কো কিছুই জানায়নি। পোল্যান্ডের দূতাবাসও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এর আগে গত শনিবার জার্মানি জানিয়েছিল, মস্কোয় জার্মান দূতাবাসের একজন কর্মকর্তাকে বহিষ্কার করেছে রাশিয়া। জার্মানিতে রুশ দূতাবাসের একজন কর্মকর্তাকে গোয়েন্দা সন্দেহে বহিষ্কারের জবাবে মস্কো ওই ব্যবস্থা নেয়। ইউক্রেন-সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ যাচ্ছে।
রয়টার্স