প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির পুলিশ রাজধানী রোমে খ্যাতনামা স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি হারানো চিত্রকর্ম এবং একটি মূল্যবান রোমান মূর্তি উদ্ধার করেছে। এগুলো পাচার করার চেষ্টা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল শুক্রবার ইতালির গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়। ‘ভায়োলিন অ্যান্ড বটল অব বাস’ শিরোনামের চিত্রকর্মটি ১৯১২ সালে পিকাসোর কিউবিস্ট পর্বের সময় আঁকা। এর আনুমানিক মূল্য দেড় কোটি ইউরো। আর উদ্ধারকৃত দ্বিতীয় বা তৃতীয় শতকের রোমান মূর্তিটির মূল্য ৮০ লাখ ইউরো। ধরন ও সংরক্ষণের অবস্থা উভয় বিচারে মূর্তিটি বিরল। ব্রিটিশ মিউজিয়াম এবং ভ্যাটিকান জাদুঘরে এ রকম দুটি নমুনা আছে।
এএফপি