পিতার বিরুদ্ধে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী সংস্কারপন্থী প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি এক বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে যাচ্ছেন। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এক প্রতারণার মামলায় তাঁর বাবার বিরুদ্ধে তদন্ত হতে পারে। প্রধানমন্ত্রীর বাবা তাজিনো রেনজির প্রতিষ্ঠিত একটি সংবাদপত্র বিতরণ এবং বিজ্ঞাপনী সংস্থার দেউলিয়া হওয়ার ঘটনায় গত বছরের শেষের দিকে তদন্ত শুরু হয়। খবরে বলা হয়েছে, অধিকতর তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। সৎ হিসেবে পরিচিত মাত্তিও রেনজি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে এ বছরের শুরুতে ইতালির প্রধানমন্ত্রী হন।
এএফপি