পুতিনকে জড়াতেই পানামা পেপারস ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কলঙ্কিত করতেই মার্কিন সরকার ও দেশটির ধনকুবের জর্জ সরোস ‘পানামা পেপারস’ নামে আলোচিত নথিগুলো ফাঁস করে বলে অভিযোগ করেছে বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিতর্কিত ওয়েবসাইট উইকিলিকস।
ইরানের প্রেস টিভির ওয়েবসাইটে বলা হয়, গত বুধবার উইকিলিকসের টুইটার অ্যাকাউন্টে অভিযোগ করা হয়, অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) রুশ প্রেসিডেন্ট পুতিনকে লক্ষ্য করেই এ কাজ করে। এতে আর্থিক সহায়তা দেন মার্কিন ধনকুবের জর্জ সরোস ও দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা ইউএসএআইডি। উইকিলিকসের আরেক টুইটে লেখা হয়, এভাবে পুতিনকে আক্রমণ করাটা মার্কিন সরকারের ‘সততার’ ভিত্তিকে দুর্বল করেছে। উইকিলিকসের মুখপাত্র ও অনুসন্ধানী সাংবাদিক ক্রিস্টিন হ্রাফনসন বলেন, ফাঁস হওয়া পানামা পেপারসে যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যক্তির নাম না থাকা তাঁদের অবাক করেনি।