পুতিনবিরোধীরা একজোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় ২০১৬ সালে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট পুতিনবিরোধী দলগুলো একজোট হচ্ছে। খবর বিবিসির।
সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার হওয়া পুতিনবিরোধী নেতা বরিস নেমৎসভের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি অব রাশিয়া (আরপিআর) আরেকটি বিরোধী দলকে নিয়ে একজোট হয়েছে। গত শুক্রবার দল দুটি এ ঘোষণা দেওয়ার সময় সব বিরোধী দলকে এক মঞ্চে সমবেত হওয়ার আহ্বান জানায়।
ঘোষণা অনুযায়ী, নেমৎসভের আরপিআর দল আলেক্সি নাভালনির দল পার্টি অব প্রোগ্রেসের সঙ্গে একটি যৌথ রাজনৈতিক মঞ্চ গড়বে। ২০১৬ সালের পার্লামেন্ট নির্বাচনের আগে চলতি বছরে অনুষ্ঠেয় আঞ্চলিক নির্বাচনগুলোতে তারা একসঙ্গে কাজ শুরু করবে। সাম্প্রতিক বছরে রাশিয়ার বিরোধী দলগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে বিভক্ত হয়ে পড়ে।