প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা অলিভার স্টোন। রাশিয়ার সরকারি পত্রিকা রোসিস্কায়া গেজেটা-য় মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে স্টোন বলেন, তিনি পুতিনের অনুরাগী। পুতিন একজন শক্তিমান ব্যক্তিত্ব, যিনি কিনা ১৯৯০-এর দশকে দুর্বৃত্তদের হাত থেকে রাশিয়াকে রক্ষা করেছেন। প্ল্যাটুন, ওয়াল স্ট্রিট এবং জেএফকের মতো চলচ্চিত্রের জন্য সুপরিচিত স্টোন সাক্ষাৎকারে আরও বলেন, ইউক্রেন ও ক্রিমিয়ায় নিজেদের ভূমিকার বিষয়ে রাশিয়ার যুক্তি তিনি বোঝেন। স্টোন বলেন, ‘আমার মতে, এ বিষয়ে পুতিন রক্ষণাত্মক অবস্থানই নিয়েছেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা করেছেন তিনি।’ এএফপি