পুতিনের ফ্রান্স সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স (ফাইল ছবি)
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স (ফাইল ছবি)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স সফর বাতিল করেছেন। সিরিয়া নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে এই সফর বাতিল করা হয়েছে।
পুতিন ফ্রান্স সফরে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে সাক্ষাৎ ও একটি নতুন অর্থোডক্স গির্জা উদ্বোধন করার কথা ছিল। তবে সিরিয়া নিয়েই মূলত আলোচনা হবে—ফরাসি সরকার এ কথা বলার পর ওই সফর বাতিল করা হয় বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর সূত্র। পুতিনের সফর বাতিল হওয়ার বিষয়টি রাশিয়াও নিশ্চিত করেছে।
সোমবার প্রেসিডেন্ট ওলাঁদ বলেন, সিরিয়ার আলেপ্পো শহরের ওপর বোমাবর্ষণের জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে পারে।
ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে রুশ কর্তৃপক্ষকে বলে দিয়েছিল, ওলাঁদ পুতিনের ১৯ অক্টোবরের নির্ধারিত সফরে একটিমাত্র অনুষ্ঠানে যোগ দেবেন, আর তা হবে সিরিয়া নিয়ে একটি কর্ম বৈঠক। তবে এরপর রাশিয়া জানিয়ে দেয়, তারা সফরটি বাতিল করতে চায়।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একজন মুখপাত্র সফর বাতিলের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁদের জন্য স্বস্তিকর হয় এমন সময়ে তা অনুষ্ঠিত হবে।