পুতিনের সমালোচক নাভালনি ‘সন্ত্রাসবাদী’ হিসেবে তালিকাভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি
রয়টার্স ফাইল ছবি

ক্রেমলিনের কারাগারে বন্দি আলেক্সি নাভালনিকে ‘সন্ত্রাসবাদী ও চরমপন্থী’ হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া।

এএফপির খবরে বলা হয়েছে, ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং (রসফিন মনিটরিং) নিষিদ্ধ ব্যক্তিদের একটি তালিকা গতকাল মঙ্গলবার প্রকাশ করেছে। সেই তালিকায় পুতিনের কঠোর সমালোচক আলেক্সি নাভালনি ও তাঁর অন্যতম প্রধান সহযোগী লিউবভ সবলসহ অন্য সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে।

নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন জানায়, মঙ্গলবার এ তালিকায় নাভালনির আরও অনেক সহযোগীর নাম যুক্ত করা হয়েছে।

গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ সমালোচক নাভালনিকে কারাগারে পাঠানো হয়। তাঁর রাজনৈতিক সংগঠনকে বেআইনি ঘোষণাসহ রাশিয়ায় ভিন্নমতের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এর পর থেকে তাঁর শীর্ষ সহযোগীরা প্রায় সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।