পুরস্কৃত বাতিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাসানা বাতিলি
লাসানা বাতিলি

মালির মুসলিম তরুণ লাসানা বাতিলি সাহসিকতার পুরস্কার হিসেবে গত মঙ্গলবার ফ্রান্সের নাগরিকত্ব পেয়েছেন। প্যারিসের ইহুদি বিপণিকেন্দ্রে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার সময় আটকে পড়া লোকজনকে কৌশলে প্রাণে বাঁচিয়ে প্রশংসিত হন ২৪ বছর বয়সী এই তরুণ। বাতিলি ২০০৬ সাল থেকে ফ্রান্সে বাস করছেন। তিনি দেশটির নাগরিকত্বের জন্য গত জুলাইয়ে আবেদন করেছিলেন। মঙ্গলবার তাঁকে ওই পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভালস ও স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ। পুরস্কার নেওয়ার সময় বাতিলি বলেন, ‘লোকে আমাকে বীর আখ্যা দিয়েছে। কিন্তু আমি সে রকম কেউ নই। আমি লাসানা। আমি যেমন আছি, তাই থাকব। একই রকমের কাজ আবারও করব, কারণ প্রাণের তাগিদ থেকেই তা করেছিলাম।’ এএফপি