পুলিশি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের পুলিশ ইসলাম ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সঙ্গে ঘনিষ্ঠ জামান নামের এক সংবাদপত্রের কার্যালয়ে অভিযান চালিয়েছে। গতকাল রোববার এই অভিযান চালানো হয়েছে বলে পত্রিকাটির সম্পাদক জানান। তুরস্কের ইসলামপন্থী প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রে বসবাসকারী গুলেনের সমর্থকদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেওয়ার দুই দিন পরেই তা করা হলো। জামান সম্পাদক টেলিভিশনে প্রচারিত বক্তব্যে চিৎকার করে বলতে থাকেন, মুক্ত সংবাদপত্রের মুখ কখনো বন্ধ করা যাবে না। ঠিক কী কারণে পত্রিকাটিতে অভিযান চালানো হয়, তা জানা যায়নি।
রয়টার্স