পৃথিবী-সদৃশ গ্রহের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি নক্ষত্র প্রক্সিমা সেন্টুরিকে কেন্দ্র করে ঘুরছে ‘পৃথিবীর মতো’ একটি গ্রহ। ইউরোপিয়ান স্পেস অবজারভেটরি (ইএসও) গত বুধবার বলেছে, নতুন আবিষ্কৃত এ গ্রহেই আমাদের সৌরজগতের বাইরে প্রাণ ধারণের উপযোগী সম্ভাব্য সবচেয়ে উপযোগী পরিবেশ রয়েছে। বিজ্ঞানীরা এই গ্রহের নাম দিয়েছেন ‘প্রক্সিমা বি’। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে একে একটি বড় ঘটনা বলে মনে করা হচ্ছে। ‘প্রক্সিমা বি’ একটি পাথুরে গ্রহ, যা পৃথিবীর চেয়ে একটু বড়। এর তাপমাত্রা তরল পানির অস্তিত্ব থাকার উপযোগী।