পেরেজকে শেষবিদায় জানালেন বিশ্বনেতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাহিত হলেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শিমন পেরেজ। জেরুজালেমের মাউন্ট হার্জেল সমাধিক্ষেত্রে গতকাল শুক্রবার সমাহিত করা হয় তাঁকে।
শান্তিতে নোবেলজয়ী ইসরায়েলের এই নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রিন্স চার্লস, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি, পোল্যান্ডের প্রেসিডেন্ট আনদ্রেজ দুদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, টনি ব্লেয়ারসহ বেশ কয়েকজন বিশ্বনেতা অংশ নেন। তবে মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি ছাড়া আরব বিশ্বের আর কোনো নেতা এতে যোগ দেননি।