প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসলিম ও খ্রিষ্টধর্মাবলম্বীরা উভয়ে সম্মিলিতভাবে আলবেনিয়ার রাজধানী তিরানায় পোপ ফ্রান্সিসকে স্বাগত জানিয়েছেন। এক দিনের সফরে তিনি গতকাল রোববার সেখানে যান। মুসলিমপ্রধান দেশটিকে ধর্মীয় ঐক্যের আদর্শ হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ। ইতালির বাইরে কোনো ইউরোপীয় দেশে পোপ ফ্রান্সিসের এটাই প্রথম সফর। তিরানার মাদার তেরেসা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। সেখানে মুসলিম ও অর্থোডক্স ক্যাথলিক সম্প্রদায়ের হাজারো মানুষ উপস্থিত হন।
এএফপি