প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ ফ্রান্সিসের অভিযোগ, মধ্যপ্রাচ্য থেকে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়কে বিতাড়িত করা হচ্ছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলার মুখে পালানো খ্রিষ্টানদের উদ্দেশে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। গত শনিবার ফ্রান্সের এক কার্ডিনাল ইরাকের ইরবিল শহরে আশ্রয় নেওয়া খ্রিষ্টান সম্প্রদায়ের কাছে পোপের এ ভিডিও বার্তা নিয়ে যান। বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ তাঁর বার্তায় বলেন, ইরাকে বিশেষ করে খ্রিষ্টান ও ইয়াজিদি সম্প্রদায় সহিংসতার শিকার হচ্ছে।
এএফপি