প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ ফ্রান্সিস বলেছেন, ইউরোপে চলমান সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনা প্রমাণ করেছে, ‘বিশ্ব এখন যুদ্ধে লিপ্ত’। তবে তিনি বলেন, এ যুদ্ধ বিভিন্ন ধর্মের মধ্যে নয়, বরং ‘স্বার্থ, অর্থ ও সম্পদের’। পোল্যান্ড সফরের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গতকাল বুধবার এ কথা বলেন ক্যাথলিক খ্রিষ্টানদের এই নেতা। মঙ্গলবার উত্তর ফ্রান্সের একটি গির্জায় হামলা চালিয়ে জঙ্গিদের এক যাজক হত্যা করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পোপ এ মন্তব্য করেন। প্রার্থনার সময় জিম্মি করে গলা কেটে হত্যা করা হয় ৮৪ বছর বয়সী ওই যাজককে। ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছে। বিবিসি