পোল্যান্ডে জয় পেল রক্ষণশীলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোল্যান্ডে গত রোববার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে রক্ষণশীল ল অ্যান্ড জাস্টিস পার্টি জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে দেশটিতে মধ্যপন্থী সিভিক প্ল্যাটফর্ম পার্টির আট বছরের শাসনের অবসান হচ্ছে। খবর বিবিসি ও এএফপির।
এই নির্বাচনের আনুষ্ঠানিক ফল জানা যেতে পারে আজ মঙ্গলবার। তবে বুথফেরত জরিপে ল অ্যান্ড জাস্টিস পার্টির জয় সুস্পষ্ট হয়েছে। পরাজয় মেনে নিয়েছে সিভিক প্ল্যাটফর্মও।
বুথফেরত জরিপ বলছে, ল অ্যান্ড জাস্টিস পার্টি ৩৯ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে, ২০০৭ সাল থেকে ক্ষমতায় থাকা সিভিক প্ল্যাটফর্ম পার্টি পেতে পারে ২৩ দশমিক ৪ শতাংশ ভোট।