প্যারিস হামলার বর্ষপূর্তিতে ফলক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাতাক্লঁ কনসার্ট হলের সামনে স্থাপিত নামফলক l এএফপি
বাতাক্লঁ কনসার্ট হলের সামনে স্থাপিত নামফলক l এএফপি

ফ্রান্সের স্তাদ দো ফ্রঁস স্টেডিয়ামে আত্মঘাতী হামলায় নিহত একজনের স্মরণে স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে গতকাল প্যারিস হামলার বর্ষপূর্তি উদ্যাপন শুরু করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের যে কয়েকটি স্থানে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা চলে, ফ্রান্সের স্তাদ দো ফ্রঁস তার একটি। ফ্রান্সকে স্তম্ভিত করা সেদিনের উপর্যুপরি হামলায় নিহত হয় ১৩০ জন।

জার্মানি-ফ্রান্স খেলা চলাকালে স্তাদ দো ফ্রঁস স্টেডিয়ামের বাইরে প্রথম হামলায় নিহত হন মানুয়েল দিয়াস। ওই দিন প্রায় কাছাকাছি সময়ে থিয়েটার, রেস্তোরাঁসহ একের পর এক ছয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা।
প্রেসিডেন্ট ওলাঁদ ও প্যারিসের মেয়র আনি দালগো হামলার শিকার লো পতি কবোজ রেস্তোরাঁ ও লা বেল ইকুইপ বারে স্মৃতিফলক উন্মোচন করেন।