প্যারিস হামলায় নতুন দুই সন্দেহভাজনের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে হামলার ঘটনায় নতুন দুজন সন্দেহভাজনকে খুঁজছে ফ্রান্স ও বেলজিয়ামের পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই দুজন ‘সশস্ত্র ও বিপজ্জনক’ এবং হামলার ঘটনায় তাঁরা পলাতক আবদেস সালামকে গত সেপ্টেম্বরে হাঙ্গেরি ভ্রমণ করতে সহায়তা করেছিলেন। বেলজিয়ামের কৌঁসুলি কার্যালয় থেকে এ তথ্য জানা যায়। 

বেলজিয়ামের পুলিশ বলছে, গত সেপ্টেম্বরে ভুয়া পরিচয়পত্রবাহী ওই দুজনসহ আবদেস সালামকে হাঙ্গেরি-অস্ট্রিয়া সীমান্তে থামানো হয়েছিল। ওই দুজনের নাম বলা হয়েছিল সুফিয়ান কায়াল ও সামির বাউজিদ।
বেলজিয়াম ২৯ বছর বয়সী মোহাম্মদ আবরিনি নামের আরও একজন সন্দেহভাজনের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। প্যারিসের যাওয়ার পথে রাস্তার পাশের একটি পেট্রল পাম্পে থামানো একটি গাড়িতে আবদেস সালাম বসেছিলেন, গাড়ির চালক ছিলেন আবরিনি।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, হামলার ঘটনায় তদন্ত কর্মকর্তারা বলছেন, আবদেস সলাম আত্মঘাতী বোমা হামলাকারীদের ফ্রান্সে পাঠিয়েছিলেন হামলা করার জন্য। হামলায় সালামের সংক্ষিপ্ত ভূমিকা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, তিনি ওই রাতে আত্মঘাতী হামলায় অংশ নিতে এসেছিলেন, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন। গত ১৩ নভেম্বর রাতে ওই হামলায় ১৩০ জন নিহত ও ৩৫০ জনের বেশি লোক আহত হন।