প্যারিসে বাংলাদেশ দূতাবাসের হটলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় শতাধিক ব্যক্তি নিহত হওয়ার প্রেক্ষাপটে সেখানকার বাংলাদেশ দূতাবাস হটলাইন চালু করেছে। এতে ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং দেশে থাকা তাদের আত্মীয়-স্বজন দূতাবাসের সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের উপপরিচালক (মিডিয়া) মোহাম্মাদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে যোগাযোগের জন্য যে নম্বরটি দেওয়া হয়েছে সেটি হলো: +৩৩১৪৬৫১৯০৩৩।
এ ছাড়া তথ্য জানার জন্য আরও দুটি নম্বরে যোগাযোগ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুটি নম্বর হল-১. টি এম রেজা-+৩৩৬৫১৩৬০২২২ (মোবাইল) এবং ২. ওয়াহিদ +৩৩৬১৪৪৯৭০৯৫ (মোবাইল)।
গতকাল শুক্রবার রাতে প্যারিসের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় শতাধিক ব্যক্তি নিহত এবং কয়েক শ ব্যক্তি আহত হন। এ হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ফ্রান্সের প্যারিসে হামলার দায় স্বীকার করেছে। অনলাইনে দেওয়া তাদের বিবৃতির বরাত দিয়ে আজ শনিবার এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
সবশেষ পাওয়া তথ্যমতে, এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।