প্যারিসে বাঘের ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি এলাকায় বাঘ দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার দিনভর অভিযান চালানোর পরও বাঘটির অবস্থান চিহ্নিত করা যায়নি। এ নিয়ে এলাকাটির অধিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, তল্লাশি অভিযান রাতে স্থগিত করা হয়। আজ সকালে তা আবার শুরু হবে। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া বাইরে যাওয়ার প্রয়োজন হলে গাড়ি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। মঁতেভঁরা শহরের একটি অভিজাত বিপণিকেন্দ্রের গাড়ি রাখার স্থানে বাঘটি প্রথম দেখেন একজন নারী। এরপর অনেকে বাঘটি দেখার কথা জানিয়েছেন।
বাঘটি ধরতে একটি হেলিকপ্টারসহ শতাধিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গতকাল দিনভর তল্লাশি অভিযান চালিয়েছেন। তবে দিন শেষে তাঁদের হতাশ হতে হয়েছে।
বাঘটি কোত্থেকে এসেছে, তা এখনো পরিষ্কার নয়। বাঘটি দেখামাত্র কর্তৃপক্ষকে অবহিত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।