প্যারিসে শরণার্থী সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপমুখী শরণার্থীরা। ছবি: সংগৃহীত
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপমুখী শরণার্থীরা। ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরের দুর্গম জলপথ দিয়ে ইউরোপে আফ্রিকার শরণার্থীদের আসা ঠেকাতে গত সোমবার শরণার্থীবিষয়ক একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের চার দেশ ফ্রান্স, জার্মানি, স্পেন ও ইতালি এ সম্মেলনের আয়োজন করে ফ্রান্সের রাজধানী প্যারিসে। সম্মেলনে ইউরোপে আসা শরণার্থীদের ক্ষেত্রে কিছু বিষয়ে নতুন প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাবে আফ্রিকার দেশগুলো থেকে আসা শরণার্থীদের আবেদন গ্রহণ করা না করার বিষয়টি ওই সব দেশেই ফয়সালা হবে। ইউরোপীয় সদস্যভুক্ত ইউরোপের চার বড় দেশসহ আফ্রিকার নাইজার, চাদ ও লিবিয়ার রাষ্ট্রপ্রধানেরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

আফ্রিকার দেশগুলোর শরণার্থীদের ক্ষেত্রে জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক হাইকমিশনের নিয়মনীতি মেনেই শরণার্থীদের ইউরোপে গ্রহণ করা হবে বলে ইউরোপ ও আফ্রিকার সাতটি দেশ ঐকমত্যে পৌঁছায়। প্যারিসের এলিসি প্রাসাদে আয়োজিত শরণার্থীবিষয়ক এই শীর্ষ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ইতালির প্রধানমন্ত্রী পাউলো গেনাটিলনি, স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাজয়, নাইজারের প্রেসিডেন্ট মামদুউ ইউসুফ ও নাইজারের প্রেসিডেন্ট ইদরিস দেবায়ান্ত ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ফেদেরিকো মঘেরিনি।

পশ্চিম ও উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির লাগোয়া সাহেরি অঞ্চলে দীর্ঘদিন থেকে খরা ও অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষাবস্থা চলছে। গৃহযুদ্ধের কারণেও হাজার হাজার মানুষ এসব দেশ ত্যাগ করে ইউরোপ অভিমুখী হচ্ছে। এর মধ্যে আছে নাইজেরিয়া, ইরিত্রিয়া, গিনি, আইভরি কোস্ট। দেশগুলোর মানুষ দীর্ঘদিন থেকেই মানব পাচারকারীদের সহায়তায় ভূমধ্যসাগরের লাগোয়া আফ্রিকা মহাদেশের উত্তরের দেশ লিবিয়া পৌঁছে জাহাজযোগে ইউরোপে পাড়ি জমাচ্ছে। এই বিপৎসংকুল সাগর পাড়ি দিয়ে এ বছর জুন মাসেই শুধু ইতালি এসে পৌঁছেছিল প্রায় ২৪ হাজার শরণার্থী। এ সময় জাহাজ ডুবে মৃত্যু হয়েছে ৫৩০ জনের।

এ বছর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার চাপে লিবিয়া সরকার সমুদ্র উপকূলে কড়া নজরদারি চালায়। ফলে কারণে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ অভিমুখে শরণার্থীদের আগমনের সংখ্যা কমেছে এ বছর।
শরণার্থীদের বিষয়ে ইউরোপের দেশগুলোর নতুন সিদ্ধান্তে এখন ইউরোপীয় দেশগুলো জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক হাইকমিশনের মাধ্যমে লিবিয়াতে অবস্থানরত শরণার্থীদের সাহায্য করবেন এবং নতুন শরণার্থী গ্রহণ করবেন।