প্যারিসে হতাহতদের স্মরণে ১ মিনিট নীরবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও তাঁর মন্ত্রীরা নীরবতা পালন করেন। ছবি: রয়টার্স
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও তাঁর মন্ত্রীরা নীরবতা পালন করেন। ছবি: রয়টার্স

প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। আজ সোমবার গ্রিনিচ মান সময় অনুযায়ী বেলা ১১টায় হতাহত লোকজনের স্মরণে এই নীরবতা পালন করা হয়। খবর রয়টার্স ও এএফপির।

বার্লিনে ফরাসি দূতাবাসের সামনে প্যারিসে সেই সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি: রয়টার্স
বার্লিনে ফরাসি দূতাবাসের সামনে প্যারিসে সেই সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি: রয়টার্স

প্যারিসের সোবোনে বিশ্ববিদ্যালয়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়কমন্ত্রী চেরি মানদং, শিক্ষামন্ত্রী নাজাত ভেলু বেলকাসেমা এ নীরবতা পালন করেন।

ম্যানুয়েল ভলস বলেন, সন্ত্রাসীরা সিরিয়ায় সংগঠিত হয়ে এ হামলা চালায়।

এ ঘটনায় ফ্রান্স তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। আজ ছিল এর শেষ দিন। প্যারিসের প্লস দো রিপাবলিক স্কয়ারে গতকাল দিনভর ছিল শত শত মানুষের ভিড়। সেখানে নিহত লোকজনের স্মরণে অনেক মানুষ হামলাস্থলে ফুল দেয়, মোমবাতি জ্বালায়। আজ সেখানে তারা এক মিনিট নীরবতা পালন করে। এই জায়গাটি শুক্রবারের হামলার মূল স্থল দাতাক্লঁ কনসার্ট হলের খুব কাছে। প্যারিসের ছয়টি স্থানে গত শুক্রবারের ওই হামলায় ১৩২ জন নিহত হন।