প্যারিসে হামলায় সন্দেহভাজন ৩ জনকে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত মাসের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি জানুয়ারিতে প্যারিসে একটি বন্দুক হামলার ঘটনায় অস্ত্র সরবরাহকারী সন্দেহে ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। খবর বিবিসির।
প্যারিস হামলার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ২৯ বছর বয়সী ওই তরুণ সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিলেন।
প্যারিসে বন্দুকধারীর হামলার পর ফ্রান্সজুড়ে এ পর্যন্ত ২ হাজার ৭ শতাধিক অভিযান চালানো হয়েছে। ৩৬০ জন গৃহবন্দী হয়েছেন।
প্যারিসের কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, গত জানুয়ারিতে সুপারমার্কেটে হামলাকারী আমেডি কৌলিবালিকে অস্ত্র সরবরাহকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।