প্যারিসের রাস্তায় বাঘ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসের রাস্তায় উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে বাঘ। গত বৃহস্পতিবার ভোরে স্থানীয় এক নারী প্যারিসের মনটাভানের এক সুপার মার্কেটের গাড়ি পার্ক করার স্থানে বাঘ দেখেছেন বলে দাবি করেন। পরে আরও অনেকে একই দাবি করেন। এর কিছুক্ষণ পরই শতাধিক পুলিশ সদস্য ও অগ্নিনির্বাপণকর্মী হেলিকপ্টার ও ট্রাংকুলাইজার গানসহকারে দিন-রাতব্যাপী অভিযান চালান। কিন্তু ওই বাঘকে আর ধরা যায়নি। তবে গতকাল শুক্রবার ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, আদতে ওটি বাঘ নয়। বড়সড় বিড়ালজাতীয় কোনো প্রাণীবিশেষ! 
এএফপি