প্রচণ্ড ঠান্ডায় আরেক রাত কাটল শত শত অভিবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপৎসংকুল সমুদ্রপথ পেরিয়ে গ্রিসে আসা শত শত এশীয় অভিবাসী প্রচণ্ড ঠান্ডার মধ্যে গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে গতকাল মঙ্গলবার আরেকটি রাত কাটালেন।
বিপৎসংকুল সমুদ্রপথ পেরিয়ে গ্রিসে আসা শত শত এশীয় অভিবাসী প্রচণ্ড ঠান্ডার মধ্যে গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে গতকাল মঙ্গলবার আরেকটি রাত কাটালেন।

বিপৎসংকুল সমুদ্রপথ পেরিয়ে গ্রিসে আসা শত শত এশীয় অভিবাসী প্রচণ্ড ঠান্ডার মধ্যে গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে গতকাল মঙ্গলবার আরেকটি রাত কাটালেন। পশ্চিম ইউরোপে প্রবেশের পথে বাধা পেয়ে সেখানে আটকে পড়ে আছেন তাঁরা। খবর বিবিসির।
সীমান্তে কড়াকড়ি আরোপের প্রতিবাদে ওই অভিবাসীরা গত সোমবার থেকে আন্দোলন শুরু করেছেন। প্রতিবাদের অংশ হিসেবে ছয়জনের মতো অভিবাসী তাঁদের দুই ঠোঁট সেলাই করে আটকে দেন। এই অভিবাসীরা প্রচণ্ড শীতের মধ্যে অস্থায়ী তাঁবুতে এবং কাঠখড়ে আগুন জ্বালিয়ে এর পাশে রাত কাটাচ্ছেন। তাঁদের প্রধান গন্তব্য জার্মানি ও সুইডেন। কিন্তু ইইউভুক্ত অনেক দেশই এখন সিরিয়া, ইরাক, আফগানিস্তানসহ যুদ্ধপীড়িত দেশগুলোর বাইরের নাগরিকদের প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করেছে। এতে বিভিন্ন সীমান্তে আটকা পড়েছেন শত শত লোক। এমন অনেকেই মেসিডোনিয়া সীমান্তবর্তী গ্রিক শহর জেভজেলিজায় দুর্বিষহ পরিস্থিতিতে সময় কাটাচ্ছেন।
পশ্চিম ইউরোপে যেতে দেওয়ার দাবিতে অভিবাসীরা গত সোমবার একটি রেলপথ অবরোধ করেন। তাদের মধ্যে সিরিয়া, ইরাক ছাড়াও বাংলাদেশ, মরক্কো, ইরান ও পাকিস্তানসহ কিছু দেশের ‘অর্থনৈতিক অভিবাসী’ও রয়েছেন।
পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি জানায়, গত সোমবার স্থানীয় সময় ভোর ছয়টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯০০ জন অভিবাসী মেসিডোনিয়ায় প্রবেশ করেন। এর আগের দিন দেশটিতে প্রবেশ করেছিলেন ৬ হাজারের বেশি অভিবাসী।
গত ১৩ নভেম্বর ফ্রান্সের প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইউরোপের দেশগুলো তাদের সীমান্তে নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করেছে। ধারণা করা হচ্ছে, ওই হামলার সঙ্গে জড়িত অন্তত দুজন গত মাসের শুরুতে অভিবাসী হিসেবেই গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করেন।
মানবাধিকারকর্মীরা ইউরোপের দেশগুলোর অভিবাসনবিরোধী কঠোর নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, জাতীয়তার ভিত্তিতে নয়, বাস্তব অবস্থার ভিত্তিতেই আশ্রয়ের অনুমতি দিতে হবে।