প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের ডনকাস্টার জাদুঘরে ৩০ বছর ধরে সংরক্ষিত একটি কঙ্কালকে এত দিন পর্যন্ত কোনো একটি প্রাণীর জীবাশ্মের ছাঁচ বলে মনে করা হতো। কিন্তু গবেষকেরা এটিকে প্রাচীন এক সরীসৃপের নতুন একটি প্রজাতি হিসেবে চিহ্নিত করেছেন। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের তরুণ জীবাশ্মবিদ ডিন লোম্যাক্স এ নিয়ে গবেষণা করছিলেন। পরে জানা যায়, এটি আসলে বিলুপ্ত সামুদ্রিক সরীসৃপ ইকথিওসরের দেহাবশেষের জীবাশ্ম। এটি ১৮ কোটি ৯০ লাখ বছরের পুরোনো। প্রজাতিটি আগে একেবারেই অপরিচিত ছিল।
বিবিসি