প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থী বিষয়ে দাতব্য সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে আর কোনো তহবিল নেবে না। সংগঠনটি গতকাল শুক্রবার জানায়, ইইউর ‘লজ্জাজনক’ শরণার্থী নীতির প্রতিবাদে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। ইইউর কাছ থেকে গত বছর ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার নিয়েছে এমএসএফ। তবে ইউরোপীয় বিভিন্ন উপকূল থেকে আশ্রয়প্রার্থী লোকজনকে সাগরপথে ফেরত পাঠানো বিষয়ক একটি চুক্তির প্রতিবাদ জানিয়েছে দাতব্য সংগঠনটি।
এএফপি