প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রোয়েশিয়ায় গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনে কোলিন্দা গ্রাবার-কিটারোভিক জয়ী হয়েছেন। দেশটিতে এই প্রথম কোনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে খুব অল্প ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হন। নির্বাচনে ৯৯ শতাংশ ভোট পড়ে। রাজনৈতিকভাবে রক্ষণশীল সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ন্যাটোর সাবেক কর্মকর্তা গ্রাবার-কিটারোভিক ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী আইভো জোসিপোভিক পান ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট।
এএফপি