প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমানিয়ার প্রধানমন্ত্রী ভিক্টর পন্টার বিরুদ্ধে দুর্নীতির তিনটি অভিযোগে মামলা করেছেন কৌঁসুলিরা। গতকাল সোমবার দেশটির কৌঁসুলিরা এ কথা জানান। মামলার রায় হওয়ার আগ পর্যন্ত তাঁর কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে উল্লেখ করে দেশটির দুর্নীতি দমন সংস্থা (ডিএনএ) জানায়, প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পন্টার বিরুদ্ধে প্রতারণা, কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ২০১২ সালে ভিক্টর পন্টা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
রয়টার্স