প্রভাব মহাকাশেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিমিয়া সংকটের জের পোহাতে হচ্ছে নভোচারীদেরও! এ নিয়ে পাল্টাপাল্টি অবরোধের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) নভোচারীদের জন্য খাদ্য সরবরাহে সমস্যা হবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য মস্কো টাইমস এক খবরে এ আশঙ্কা প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, আইএসএসে অবস্থানরত নভোচারীদের পরিবারের সদস্যরা মিষ্টি ও শুকনো ফল জাতীয় যেসব খাদ্য পাঠাতেন, ইউরোপ থেকে খাদ্য আমদানিতে রুশ নিষেধাজ্ঞার কারণে তা আর সম্ভব হবে না। এএফপি