প্রশংসিত প্যারিসের সেই মুসলিম তরুণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসের ইহুদি বিপণিকেন্দ্রে বন্দুকধারী জঙ্গির কবল থেকে সাধারণ ক্রেতাদের বাঁচিয়ে প্রশংসা কুড়িয়েছেন এক মুসলিম তরুণ। তাঁর নাম

। তাঁর সাহসিকতার প্রশংসায় মুখর হয়েছে সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলো। খবর নিউইয়র্ক টাইমসের।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবারের ওই ঘটনায় চার জিম্মি ও বন্দুকধারী আমেদি কুলিবালি নিহত হন। আফ্রিকার মালি থেকে আসা বাতিলি বন্দুকধারী জঙ্গির হামলা শুরু হওয়ার পর প্রায় ১৫ জনকে বিপণিকেন্দ্রের ভূগর্ভস্থ একটি ঘরে নিয়ে যান। বন্ধ করে দেন বিদ্যুৎ-সংযোগ। চার ঘণ্টা আটক থাকার পর বাতিলি প্রথমে কৌশলে একা বেরিয়ে আসেন। পরে তিনি অন্যদের উদ্ধারে কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহায়তা করেন।