প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের প্রেসিডেন্টের বাসভবন হিসেবে দেড় লাখ বর্গমিটার জায়গার ওপর নবনির্মিত বিশাল প্রাসাদের প্রকল্প ব্যয় আরও বাড়ছে। প্রাথমিকভাবে এর নির্মাণব্যয় ধরা হয়েছিল ৬১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। তবে কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত আরও ২৫০টি কক্ষ নির্মাণ এবং কয়েক হাজার ইতালীয় গাছ আমদানি করতে গিয়ে ব্যয় আরও বাড়বে। রাজধানী আঙ্কারার কাছে নির্মিত এক হাজার কক্ষের বিতর্কিত প্রাসাদটি সম্প্রতি উদ্বোধন করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হোয়াইট প্যালেস নামের এই ভবনটি হোয়াইট হাউস কিংবা ক্রেমলিনের চেয়েও বড় হবে।
বিবিসি