প্রেমিকের কাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেবেন। সে জন্য ভাড়া করলেন একটি ক্রেন। তাতে চড়ে প্রেয়সীর শোবার ঘরের জানালায় পৌঁছে গান গেয়ে প্রেম নিবেদনের পরিকল্পনা। কিন্তু গত শনিবার কাজটি করতে গিয়ে ঘটল বিপত্তি। ক্রেনটি জানালা বরাবর না থেমে পাশের বাড়ির ছাদে গিয়ে পড়ে। এতে সেখানে তৈরি হয় বড়সড় একটি গর্ত। তবে প্রেমিক যুবকটি অক্ষত আছেন। শেষ পর্যন্ত প্রেমিকাও হ্যাঁ বলেছেন। তারপর পুলিশের অনুমতি নিয়ে ওই যুগল প্যারিস গেছেন প্রেম উদ্যাপন করতে। এ ঘটনাটি নেদারল্যান্ডসের আইজলস্টাইন শহরের। এপি