প্রেসিডেন্টের কথায় 'নগ্ন' হলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কথায় বলে, কোমর বেঁধে কাজে নামো। এমনই আহ্বান ছিল বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দর লুকাশেঙ্কোর। বলেছিলেন, এতটাই পরিশ্রম করতে হবে যাতে অনাবৃত শরীরেও ঘাম ঝরে।
কাজের প্রতি সবাইকে আগ্রহী করে তোলাই ছিল তাঁর এমন আহ্বানের উদ্দেশ্য। কিন্তু কদিন পরই দেখা গেল, দেশটিতে খালি গায়ে অফিসে কাজ করার ছবি তুলে লোকজন অনলাইনে প্রকাশ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমশ বাড়ছে এ রকম ছবির সংখ্যা।
প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর ওই আহ্বানের নেপথ্যে ছিল আবেগ। তার কারণও আছে। বেলারুশ এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করছে। এ সময় জনগণকে ‘কোমর বেঁধে’ কাজে নেমে পড়ার আহ্বান না জানিয়ে উপায় কী? কিন্তু সে কথার মানে যদি কেউ ‘অনাবৃত হওয়ার’ সঙ্গে মিলিয়ে ফেলে, বিপত্তি তো বাধবেই।
বেলারুশীয়দের একটি অংশ কেবল নিজেদের খালি গায়ের ছবি প্রকাশ করেই ক্ষান্ত হয়নি, প্রেসিডেন্টের ওই বক্তব্য নিয়ে গানও বেঁধেছে। এ নিয়ে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে নানা রকমের ছবি, মন্তব্য ও অডিও-ভিডিও ছড়িয়ে পড়েছে বেলারুশের বাইরেও। রাশিয়া, ইউক্রেন ও বাল্টিক দেশগুলোর অনেকেও এই অদ্ভুত প্রচার কার্যক্রমে অংশ নিচ্ছে। সম্ভবত পূর্ব ইউরোপের সাম্প্রতিক গরম আবহাওয়ার কারণেই লোকজন এ রকম কাপড়চোপড় ছাড়ার কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত হচ্ছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী এক ব্যক্তি লিখেছেন, ‘প্রেসিডেন্টই বলেছেন, পোশাক অপ্রয়োজনীয়।’
প্রেসিডেন্ট লুকাশেঙ্কো নিশ্চয়ই আশা করেননি, জনগণ তাঁর পরামর্শ ‘এতটা নিষ্ঠার সঙ্গে’ গ্রহণ করবে। কার্যত তিনি সবাইকে ‘আত্মোন্নয়নের’ আহ্বান জানিয়েছেন।