প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোল্যান্ড সফররত পোপ ফ্রান্সিস গতকাল বৃহস্পতিবার একটি মঠের বেদিতে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। তবে এ ঘটনায় তিনি আহত হননি। পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চেস্টোচোভার জাসনা গোরা মঠে ঘটনাটি ঘটে। দেশটির সংবাদমাধ্যম ৭৯ বছর বয়সী পোপের পড়ে যাওয়ার দৃশ্য প্রচার করেছে। পড়ে যাওয়ার পরপরই বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের এই নেতা উঠে দাঁড়ান এবং বেদিতে উঠে উপস্থিত জনতার উদ্দেশে ধর্মোপদেশ দেন। আন্তর্জাতিক ক্যাথলিক খ্রিষ্টান তরুণদের এক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পোপ গতকাল পোল্যান্ডের ক্রাকভে পৌঁছান।