ফ্রান্সে জরুরি অবস্থা ছয় মাস বাড়ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়তে চলেছে। দেশটির দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’তে এ নিয়ে একটি প্রস্তাব ভোটাভুটিতে গৃহীত হয়েছে। এটি এখন অপর কক্ষ সিনেটে অনুমোদিত হতে হবে।
ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের অনুষ্ঠান উদ্যাপনকালে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটিতে চতুর্থ দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়। গত মঙ্গলবার এ নিয়ে পার্লামেন্টে আলোচনা শুরু করেন আইনপ্রণেতারা। বুধবার সকালে হয় এ-সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোটাভুটি।
ভূমধ্যসাগর উপকূলের অবকাশ যাপন শহর নিসে গত বৃহস্পতিবার রাতের ভয়াবহ ট্রাক হামলায় অন্তত ৮৪ জন নিহত হয়।