ফ্রান্সে দুজনকে জিম্মি করেছে বন্দুকধারী

ফ্রান্সে আবারও অস্ত্রের মুখে জিম্মি করার ঘটনা ঘটেছে। এএফপি জানিয়েছে, প্যারিসের অদূরে একটি ডাকঘর ভবনে এক বন্দুকধারী কমপক্ষে দুই ব্যক্তিকে জিম্মি করে আছে। পুরো এলাকা নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলেছে।
পুলিশের বরাত দিয়ে এএফপি বলেছে, প্যারিসের উত্তর-পশ্চিমের শহর কলম্বেসের একটি ডাকঘরে দুজনকে জিম্মি করে আছে ওই বন্দুকধারী। ভবনটির ওপর হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যাচ্ছে।
প্যারিসে পত্রিকা কার্যালয়ে হামলাকারী দুই ভাই নিহত
ভবন থেকে বেরিয়ে আসা কয়েক ব্যক্তি বলেছেন, গ্রেনেড ও কালাশনিকোভ রাইফেলের মতো ভারী অস্ত্র নিয়ে এক ব্যক্তি ভবনে ঢুকে পড়েছেন।
আটকা পড়া লোকদের উদ্ধার করতে ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনী ভবনটির চারপাশে অবস্থান নিয়েছে। যেকোনো সময় জিম্মিকারীকে ধরতে অভিযান শুরু হবে বলে মনে করা হচ্ছে।
পুলিশ বলেছে সপ্তাহ খানেক আগে প্যারিসের শার্লি এবদো ম্যাগাজিন ভবনে হামলা এবং পরবর্তীতে সাধারণ মানুষকে হামলাকারীদের জিম্মি করার ঘটনার সঙ্গে আজকের ঘটনার সংশ্লিষ্টতা থাকার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।