প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সে আকস্মিক বন্যায় গতকাল রোববার ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তিনজন। এর আগে এ দুর্যোগে হতাহতের সংখ্যা নিয়ে সরকারের তরফ থেকে পরস্পরবিরোধী তথ্য দেওয়া হয়। গত শনিবার রাতে কান অঞ্চলে প্রায় দুই ঘণ্টা বৃষ্টিপাত হয়, সঙ্গে ছিল মুহুর্মুহু বজ্রপাত। ওই দুই ঘণ্টায় প্রায় ১৭ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, যা কিনা ওই অঞ্চলের দুই মাসের বৃষ্টিপাতের সমান। এতেই ভাগে নদীর কূল ছাপিয়ে আকস্মিক বন্যা দেখা দেয়। প্লাবিত হয় ভবন, সড়ক ও রেললাইন। ব্যাহত হয় গাড়ি ও ট্রেন চলাচলও। গতকালও বিদ্যুৎ-সংযোগবিহীন অবস্থায় থাকে এলাকাটি।
এপি